মূল লেখায় যান
আমাদের কথা

SoftCaptain সম্পর্কে

বাংলাদেশের দোকান আর ফার্মেসির জন্য আমরা সহজ ব্যবসার সফটওয়্যার বানাই, বাংলা ও ইংরেজিতে।

আমরা কারা

SoftCaptain হলো ঢাকার প্রতিষ্ঠান Orviko-এর একটি সফটওয়্যার ব্র্যান্ড। আমরা এমন সফটওয়্যার বানাই, যা দোকান মালিক প্রথম দিনেই খুলে কোনো বই না পড়েই চালাতে পারেন।

অনেক দোকানে এখনো বিক্রি, স্টক আর বাকির হিসাব কাগজের খাতায় থাকে। মেলাতে ঘণ্টার পর ঘণ্টা লাগে, ভুলও সহজে চোখ এড়িয়ে যায়। আমাদের সফটওয়্যার এই হিসাবগুলো এক জায়গায় রাখে, আর লগইন করলেই দেখিয়ে দেয়।

ট্রেড লাইসেন্স
TRAD/DNCC/002988/2026
ঠিকানা
এক্সটেন্ডেড পল্লবী, ঢাকা, বাংলাদেশ

আমাদের লক্ষ্য

বাংলাদেশের প্রতিটি দোকান মালিকের হাতে এমন সহজ সফটওয়্যার দেওয়া, যা প্রথম দিন থেকেই নিজের ভাষায় চালানো যায়, ন্যায্য মাসিক দামে।

আমরা যা মেনে চলি

  • ০১

    সহজ

    সহজ কথা, পরিষ্কার স্ক্রিন। আলাদা বই পড়ে শিখতে হয় না।

  • ০২

    দেশি

    বাংলাদেশে বানানো, বাংলাদেশের ব্যবসার জন্য, বাংলায় সাপোর্টসহ।

  • ০৩

    সৎ দাম

    পরিষ্কার মাসিক দাম। কিসের জন্য টাকা দিচ্ছেন, আপনি জানবেন।

সফটওয়্যার

আমরা যা বানাই

দোকানের জন্য PosCaptain এখনই চালু। ফার্মেসির জন্য PharmaCaptain শীঘ্রই আসছে।

এখনই পাওয়া যাচ্ছে

PosCaptain

দোকানের জন্য

দ্রুত বিক্রি করুন, স্টক দেখুন, লাভ জানুন।

বিস্তারিত দেখুন
PosCaptain ড্যাশবোর্ড: বিক্রি, লাভ আর কম স্টক
শীঘ্রই আসছে

PharmaCaptain

ফার্মেসির জন্য

প্রতিটি ব্যাচ আর মেয়াদ চোখে রাখুন। আগে মেয়াদ শেষ হবে এমন ওষুধ আগে বিক্রি করুন।

বিস্তারিত দেখুন
  • ব্যাচ ও মেয়াদ ধরে বিক্রি
  • ব্যাচ অনুযায়ী স্টক
  • গ্রাহক ও বাকি
  • শাখা ও স্টক ট্রান্সফার

শুরু করতে যেভাবে পাশে থাকি

  • সেটআপ

    আমরা অ্যাকাউন্ট খুলি, দোকানের তথ্য সাজাই, আর সব ঠিকমতো চলছে কিনা দেখে নিই।

  • পণ্যের তালিকা তোলা

    এক্সেলে পণ্যের তালিকা পাঠান। আমরা সফটওয়্যারে তুলে দেব।

  • কর্মীদের শেখানো

    কীভাবে বিক্রি করবেন, টাকা নেবেন আর স্টক দেখবেন, আপনার টিমকে দেখিয়ে দিই।

  • নিয়মিত সাপোর্ট

    আটকে গেলে ইমেইল করুন। সাপোর্টের সময়ে আমরা উত্তর দিই।

নিজের দোকানের কথা ভেবে PosCaptain দেখে নিন

ফ্রি ডেমো চাইলে আমরা বিক্রি, স্টক আর বাকির হিসাব ঘুরিয়ে দেখাব। আগে কিছু জানতে চান? যোগাযোগ করুন।